প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোয় ১ ফেব্রুয়ারি ‘চাঁদাবাজিতে বিপাকে হোমনার সহস্রাধিক অটোচালক’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে হোমনা সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতি লিমিটেড। সংগঠনের সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রতিবাদপত্রে দাবি করা হয়, ১২০০ অটোরকিশা থেকে চাঁদা আদায়ের তথ্যটি ঠিক নয়। প্রকৃতপক্ষে সমিতির ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৬৩ জন সদস্যের কাছ থেকে কল্যাণ তহবিলের জন্য দৈনিক ১০ টাকা করে সঞ্চয় সংগ্রহ করা হয়। প্রতিবেদনে সমিতির সম্পাদকের বক্তব্যেও তা বলা হয়েছে।