প্রকাশিত সংবাদের প্রতিবাদ
১৪ ফেব্রুয়ারি প্রথম আলোর প্রথম পাতায় ‘গুলিস্তান ফুটপাতের চাঁদা দৈনিক ২০-২৫ লাখ টাকা!’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মেদ। প্রতিবাদে তিনি বলেন, প্রতিবেদনের তথ্য অনুযায়ী স্থানীয় কাউন্সিলর হিসেবে তাঁর ও তাঁর নেতা-কর্মীদের চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ মিথ্যা। এর মাধ্যমে জনপ্রতিনিধি হিসেবে তাঁকে মানুষের কাছে হেয়প্রতিপন্ন করার অপপ্রয়াস চালানো হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য: গুলিস্তান ও আশপাশের এলাকার অর্ধশতাধিক হকার ও হকার নেতাদের সঙ্গে কথা বললে তাঁরা স্থানীয় কাউন্সিলর ও কাউন্সিলের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। সেই তথ্যই প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তির বক্তব্যও ছাপা হয়েছে। ওই বক্তব্যে তিনি অভিযোগ অস্বীকার করেছিলেন।