প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ ফেব্রুয়ারি প্রথম আলোয় প্রকাশিত ‘ভোগান্তির নাম সিটিং সার্ভিস’ শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ করেছে এয়ারপোর্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউ পরিবহন লিমিটেডের চেয়ারম্যান মো. বাবুল শেখ। তিনি বলেছেন, পরিবহনটি আবদুল্লাহপুর পর্যন্ত যাতায়াত করে, গাজীপুরে যায় না। তাঁরা সরকারি ভাড়া অনুসরণ করেন। অতিরিক্ত ভাড়া নিয়ে যে তথ্য প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে তিনি দাবি করেন।
প্রতিবেদকের বক্তব্য: এই পরিবহনে সরকার-নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করার বিষয়টি প্রতিবেদক সরেজমিনে গিয়ে এবং এই বাসে যাতায়াত করা যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পারেন। পরিবহনের চারটি বাসের চালকের সহকারী ওই সময় জানিয়েছিলেন, তাঁদের বাস গাজীপুরে যাতায়াত করে। তার ভিত্তিতেই প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছিল।