প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় গত বৃহস্পতিবার ‘দুর্গাপুরে র্যাবের কাছ থেকে আসামি ছিনতাই’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে র্যাব-৫। এতে বলা হয়, র্যাবের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না করে খবরটি প্রকাশ করা হয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে, র্যাব-৫-এর একটি দল সাদাপোশাকে দুর্গাপুরের কিশোরপুর গ্রামে আদম ব্যবসার নামে অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান করতে যায়। অনুসন্ধানের সময় জনৈক ওয়ালীউর বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে র্যাবের কাজে বাধা দেন। র্যাব সদস্যরা তাঁদের পরিচয়পত্র ও অস্ত্র দেখালেও তাঁরা র্যাবের ওপর হামলার চেষ্টা করেন। খবর পেয়ে র্যাবের পোশাকধারী দল ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে সেখান থেকে চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।