প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৩ এপ্রিল প্রথম আলোয় ‘অপরাধে সক্রিয় ১২ কিশোর গ্রুপ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একটি অংশের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি ইসমাইল হোসেন। প্রতিবাদপত্রে তিনি দাবি করেন, নাইন এমএম গ্রুপের নাম তিনি কখনো শোনেননি, এই গ্রুপের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। চুরি-ছিনতাইয়ের সঙ্গেও জড়িত নন তিনি। প্রতিবেদনে তাঁকে নিয়ে প্রকাশিত সব তথ্য মিথ্যা। তাঁকে হেয় করতে প্রতিবেদনটি করা হয়েছে।

প্রতিবেদকের বক্তব্য: সরকারি একটি প্রতিবেদনের ভিত্তিতে এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে প্রথম আলোর প্রতিবেদনটি করা হয়েছে। সরকারি প্রতিবেদনে ইসমাইল হোসেন ওই গ্রুপের প্রধান উল্লেখ করে তাঁদের অপরাধের ধরন সম্পর্কে বলা হয়েছে।