প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত ‘অন্যের জায়গা বিক্রির চেষ্টা, সীতাকুণ্ডে ছয় প্রতারক গ্রেপ্তার’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জমির ক্রেতা মেসার্স জয়েন্ট এন্টারপ্রাইজের অংশীদার মো. সেলিম। প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন উল্লেখ করে তিনি এক প্রতিবাদপত্রে দাবি করেন, সীতাকুণ্ড থানা পুলিশের হাতে কোনো গ্রেপ্তারের ঘটনা ঘটেনি।প্রতিবাদলিপিতে সেলিম আরও দাবি করেন, সীতাকুণ্ডের কুমিরা মৌজার প্রয়াত হাফিজুর রহমান, মফিজুর রহমান ও হাফিজুল্লার বৈধ ওয়ারিশদের কাছ থেকে আমমোক্তার রেজিস্ট্রিমূলে জমি ক্রয় করে বর্তমানে তিনি ভোগদখল করছেন। ঘটনার দিন অন্য একটি পক্ষ হাফিজুল্লার ওয়ারিশদের কাছ থেকে জমি কেনার জন্য পীড়াপীড়ি করলে সীতাকুণ্ড রেজিস্ট্রি অফিসের বাইরে এ নিয়ে হইচই শুরু হয়। পরে পুলিশ এসে বিষয়টি নিষ্পত্তি করে।প্রতিবেদকের বক্তব্য: পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে একজন পৌর কমিশনার ও বাজার কমিটির সদস্যদের মধ্যস্থতায় বিষয়টির নিষ্পত্তি হয়। এ কারণে বিষয়টি নিয়ে থানায় মামলা হয়নি এবং আটক হওয়া ব্যক্তিদের ছেড়ে দেয় পুলিশ।