প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় ১৩ মার্চ প্রকাশিত ‘পঞ্চগড়ে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে দুর্নীতির অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ করেছে প্রকল্প বেসরকারি সংস্থা ইউজেএমএস। সংস্থার নির্বাহী পরিচালক খায়রুন নাহার খানম স্বাক্ষরিত এক প্রতিবাদপত্রে দাবি করা হয়, তাঁরা পিএলসিইএইচডি-২ প্রকল্পটি আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করে আসছেন। এতে কিছু ত্রুটি-বিচ্যুতি হয়ে থাকলে তা সংশোধনের জন্য ৯ মার্চ জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রতিবেদকের বক্তব্য: সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে সংবাদটি পরিবেশিত হয়েছে। ৮ মার্চ উপানুষ্ঠানিক শিক্ষা কমিটির সভায় ইউজেএমএসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য তুলে ধরা হয়। পরদিন এক সভায় সংস্থাটির নির্বাহী পরিচালক আগামী ১০ এপ্রিলের মধ্যে নতুন করে কেন্দ্রঘর নির্মাণ ও উপকরণ সরবরাহের প্রতিশ্রুতি দেন।