প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ মে প্রথম আলোর ৫ নম্বর পাতায় প্রকাশিত ‘মেহেরপুরে অপহরণের তিন দিনেও স্কুলছাত্রী উদ্ধার হয়নি’ শীর্ষক খবরের প্রতিবাদ জানিয়েছেন রুমানা ইয়াসমিন। প্রতিবাদপত্রে তিনি দাবি করেছেন, যে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে, সেই ছাত্রীটি তাঁর মেয়ে। তিনি মেয়েকে সঙ্গে করে ঢাকায় নিয়ে এসেছেন, সে অপহূত হয়নি। গত বছর স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকে তিনি ঢাকায় বসবাস করছেন। ছোট মেয়ে তাঁর সঙ্গে থাকে, আর বড় মেয়ে মেহেরপুরে বাবার সঙ্গে থাকত। সম্প্রতি বাবার অস্বাভাবিক আচরণে অতিষ্ঠ হয়ে বড় মেয়ে তাঁকে ফোনে বিষয়টি জানায়। তিনি মেয়েকে দেখতে মেহেরপুরে মেয়ের স্কুলে আসেন। রুমানা ইয়াসমিন দাবি করেন, জীবন রক্ষার্থে মেয়েকে তিনি ঢাকায় নিয়ে আসেন।