প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ৩ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলোয় ‘ধলেশ্বরী নদীতে আবাসন প্রকল্প, পোশাক কারখানা’ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ করেছে জনতা হাউজিং লিমিটেড। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, ধলেশ্বরী নদীর কোনো জায়গা তারা অবৈধভাবে দখল করেনি।প্রতিবাদে বলা হয়েছে, ১৯৭৮-৭৯ সালে সাভারের তেঁতুলঝাড়া ইউনিয়নের নন্দখালী, কান্দিবৈলারপুর, জামুরমুচিপাড়া ও ভরারী—এই চারটি মৌজায় সি এস, এস এ এবং আর এস রেকর্ডভুক্ত জমি প্রকৃত মালিকদের কাছ থেকে দলিলমূল্যে কিনে নকশা অনুযায়ী সীমানা নির্ধারণ করে প্রকল্পটি তৈরি করা হয়েছে। বর্তমানে বরাদ্দ পাওয়া প্লট-গ্রহীতারা নিজেদের প্লট বুঝে নিয়ে নামজারি করেন এবং সরকারকে খাজনা পরিশোধ করে তা ভোগ করছেন।