প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ ডিসেম্বর প্রথম আলোয় ‘কাঠ পাচার, উজাড় হচ্ছে সুন্দরবন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ করেছেন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চাঁদপাই ও ঢাংমারী স্টেশন কর্মকর্তা সৈয়দ শওকত আলী ও কাজী মোকাম্মেল কবির। ১৩ ডিসেম্বর পাঠানো এক প্রতিবাদপত্রে তাঁরা দাবি করেছেন, প্রতিবেদনসংশ্লিষ্ট বিষয়ে প্রথম আলোর প্রতিবেদকের সঙ্গে তাঁদের কোনো কথা হয়নি। কাঠ পাচারের সঙ্গে তাঁরা কোনোভাবেই জড়িত নন। প্রতিবেদকের বক্তব্য: সংবাদসংশ্লিষ্ট তথ্য নিয়ে সৈয়দ শওকত আলীর সঙ্গে দুবার ও কাজী মোকাম্মেল কবিরের সঙ্গে একবার কথা হয়েছে। প্রতিবেদনে তাঁদের বক্তব্যও ছাপা হয়েছে। আর প্রতিবেদনের সব তথ্যই সঠিক।