প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিমানের কাবো দুর্নীতি নিয়ে দুদকের অনুসন্ধান’ শিরোনামে গত শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। গতকাল শনিবার বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশারফ হোসেনের সই করা ওই প্রতিবাদপত্রে বলা হয়, প্রকাশিত সংবাদে বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলামের যে বক্তব্য ছাপা হয়েছে, তা কাল্পনিক। তিনি প্রতিবেদকের সঙ্গে কোনো কথা বলেননি।প্রতিবেদকের বক্তব্য: বিমানের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে তাঁর মুঠোফোনে এই প্রতিবেদকের কথা হয়েছে ১২ ফেব্রুয়ারি বিকেলে। তাঁর কাছে কাবো এয়ারলাইন্স থেকে উড়োজাহাজ ভাড়া করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি স্পর্শকাতর। এ বিয়য়ে কিছু বলতে চাই না।’ প্রকাশিত সংবাদে তাঁর এই বক্তব্যই ছাপা হয়েছে।