প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আচরণবিধি অমান্য করে সোনারগাঁয়ে নির্বাচনী জনসভা’ শিরোনামে গতকাল শনিবার প্রথম আলোতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁর সিরাজুল হক ভূঁইয়া। প্রতিবাদপত্রে তিনি বলেন, উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। গত শুক্রবার মঙ্গলেরগাঁও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সভাটি ছিল সর্বদলীয়। তিনি সেখানে উপস্থিত ছিলেন না। প্রতিবেদকের বক্তব্য: সিরাজুল হক ভূঁইয়া ওই সভামঞ্চে না থাকলেও কাছাকাছি ছিলেন এবং সেখানে এই প্রতিবেদকের সঙ্গে তাঁর কথা হয়েছে। তা ছাড়া আচরণবিধি লঙ্ঘনের তথ্য পেয়ে নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সেখানে পুলিশ পাঠানো হয়।