প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ জুন প্রথম আলোয় প্রকাশিত ‘পদোন্নতি-প্রক্রিয়া নিয়ে বিসিএস স্বাস্থ্য কর্মকর্তাদের অসন্তোষ’ শীর্ষক প্রতিবেদনের একটি অংশের প্রতিবাদ জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকির‌্যাসা, শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) শাহ আবদুল লতিফ। তিনি বলেছেন, ২০০৩ সালের ১২ মে জারি হওয়া প্রজ্ঞাপন অনুযায়ী দুজন ক্যাডারবহির্ভূত (নন-ক্যাডার) চিকির‌্যাসক বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পান।প্রতিবেদকের বক্তব্য: বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য চিকির‌্যাসা, শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন বিভাগের পরিচালক শাহ আবদুল লতিফ গত ৪ এপ্রিল যে বিজ্ঞপ্তি দেন, তাতে ১১তম, ১৫তম, ১৭তম, ২২তম, ২৪তম ও ২৫তম বিসিএস ক্যাডারের ৫০ জন কর্মকর্তার মনোনয়ন দেওয়া হয়। বিসিএস ক্যাডারভুক্ত না হলেও তালিকায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার বড়ুয়া ও বিএমএর কার্যনির্বাহী কমিটির সদস্য মো. কামরুল হাসানের নাম অন্তর্ভুক্ত করা হয়। এ বিষয়ে অধিদপ্তর কিছু বলেনি। উল্লেখ্য, ক্যাডারভুক্ত চিকির‌্যাসকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ বাধ্যতামূলক। প্রতিবেদনে এ তথ্যই তুলে ধরা হয়েছে।