প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় ৭ আগস্ট ‘হাজী দানেশ বিশ্ববিদ্যালয়: বিধিবহির্ভূতভাবে পদোন্নতির প্রতিবাদে আন্দোলনে যাচ্ছেন শিক্ষকরা’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক বলরাম রায় স্বাক্ষরিত প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়েছে, ২০০৮ সালের ২১ আগস্ট উন্নয়ন খাতে থাকা দিনাজপুর সরকারি ভেটেরিনারি কলেজটি হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদে আত্তীকরণ করা হয়। প্রতিবাদে হাবিপ্রবি কর্তৃপক্ষ দাবি করেছেন, আত্তীকরণের আগে থেকেই কলেজটি রাজস্ব খাতে ছিল। প্রতিবেদকের বক্তব্য: ২০০৮ সালের ১০ এপ্রিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভায় গৃহীত সিদ্ধান্তের ৭.৫ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘বরিশাল ও দিনাজপুর সরকারি ভেটেরিনারি কলেজ দুটি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত ওই প্রকল্প দুটির যাবতীয় দায়দায়িত্ব মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয় বহন করবে।’