প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত ‘চলছে নীরব চাঁদাবাজি’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রাজধানীর ৫১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক হারুনুর রশিদ তৈমুর। তিনি দাবি করেছেন, রাজনৈতিক ও সামাজিকভাবে তাঁকে হেয় করতেই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। তৈমুর বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় থেকে তিনি এলাকায় আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করছেন। তিনি প্রিন্স প্লাজা মার্কেটের একজন দোকান মালিক এবং ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। সম্প্রতি নকশাবহির্ভূতভাবে ওই মার্কেটটি নয়তলা থেকে আরও দোতলা বাড়ানোর কাজ শুরু হয়। এর প্রতিবাদ করায় একটি চক্র তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং চাঁদাবাজ বলে পোস্টার প্রকাশ করছে।প্রতিবেদকের বক্তব্য: এলাকার ব্যবসায়ী, সাধারণ মানুষ এবং থানায় দায়ের করা তিনটি মামলার পরিপ্রেক্ষিতেই সংবাদটি করা হয়েছে।