প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার প্রথম আলোয় প্রকাশিত বাঘাইছড়িতে ‘আওয়ামী লীগের চার নেতা লাঞ্ছিত’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাঘাইছড়ি আওয়ামী লীগের সহসভাপতি আবদুল শুক্কুর মিয়া। তিনি দাবি করেন, তাঁর বক্তব্য যেভাবে পত্রিকায় ছাপা হয়েছে, সাংবাদিকদের কাছে সেভাবে তিনি বলেননি। তিনি বলেছেন, এ ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সম্প্রতি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যাঁরা বঞ্চিত হয়েছেন, তাঁদের মধ্যে ক্ষোভ ছিল। সে কারণে এ ঘটনা ঘটতে পারে। তিনি দলীয়করণের কথা বলেননি। প্রতিবাদলিপিতে তিনি আরও দাবি করেন, জেলা পরিষদ মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিয়েছে।—বি.স.