প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ৪ অক্টোবর প্রথম আলোয় প্রকাশিত ‘নুরু শিবির থেকে আওয়ামী লীগে’ শীর্ষক প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব শাহাবুদ্দিন আহমেদ। প্রতিবাদে বলা হয়, প্রতিবেদনের একাংশে নামবিহীন আওয়ামী লীগ নেতাদের বরাত দিয়ে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দৌলতপুর আসন থেকে নির্বাচিত সাংসদ বেগম মন্নুজান সুফিয়ানের নির্বাচনী প্রচারণায় নুরু অর্থ জুগিয়েছেন এবং তাঁর ছোট ভাই শাহাবুদ্দিনের সঙ্গে নুরুল হকের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।প্রতিবাদে বলা হয়, প্রতিবেদনের ওই অংশ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বেগম মন্নুজান সুফিয়ানের রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার জন্যই একটি মহল এ ধরনের অপপ্রচার করেছে। প্রকৃত অর্থে নুরুর সঙ্গে আমার কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই এবং মন্নুজান সুফিয়ানের নির্বাচনে অর্থ জোগানের তথ্যও সঠিক নয়।প্রতিবেদকের বক্তব্য: ৪ অক্টোবরের প্রতিবেদনে প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের ভাই শাহাবুদ্দিন আহমেদ নুরুল হক নুরুর সঙ্গে তাঁর ব্যবসায়িক সম্পর্ক অস্বীকার করে দেওয়া বক্তব্য প্রকাশিত হয়েছে। নির্বাচনে অর্থ জোগানে বিষয়ে প্রথম আলোর পক্ষ থেকে জানতে চাওয়া হলে মন্নুজান সুফিয়ান তা পুরোপুরি অস্বীকার না করে জানিয়েছিলেন ‘নির্বাচনের সময় কে কোথায় কাজ করেছে, তা আমার জানা নেই।’