প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শুক্রবার প্রথম আলোর ৪-এর পাতায় ‘ননসিনের মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি’ শিরোনামে প্রকাশিত সংবাদের একটি অংশের প্রতিবাদ জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শামসুজ্জামান। প্রতিবাদপত্রে জানিয়েছেন তাঁর বরাত দিয়ে প্রকাশিত—প্রাথমিক তদন্তে প্রথম আলোর প্রতিবেদনের সত্যতা পাওয়া গেছে। ননসিনের পরিবার যা বলেছে, তার সঙ্গে প্রতিবেদনে উল্লিখিত তথ্যের মিল রয়েছে—এটি সত্য নয়। তাঁর সঙ্গে প্রতিবেদকের এ রকম কোনো কথা হয়নি।