প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
প্রথম আলোয় ১৮ জানুয়ারি ‘কৃষিঋণের চার ভাগের এক ভাগও পাননি তিনি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নীলফামারী শাখার সুপারভাইজার দেবাশীষ কুমার ঘোষ ও শাখা ব্যবস্থাপক মো. আবদুল জলিল। দেবাশীষ কুমার ঘোষ দাবি করেন, ছাইদুল সিংদই গ্রামের স্থায়ী বাসিন্দা এবং ১২ জানুয়ারি ঋণও পরিশোধ করেছেন।মো. আবদুল জলিলও সংবাদটি অসত্য উল্লেখ করে দাবি করেন, ঋণগ্রহীতা যে ঠিকানায় ঋণ নিয়েছেন সেখানকার নাগরিকত্ব সনদপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিয়েছেন। ঋণ প্রদানে ঘুষ নেওয়ার অভিযোগও তিনি নাকচ করে দেন।প্রতিবেদকের বক্তব্য: ঋণগ্রহীতা ছাইদুলের অভিযোগের পরিপ্রেক্ষিতে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সংবাদটি তৈরি করা হয়েছে। ইটাখোলা ইউনিয়নের বাসিন্দা হিসেবে ছাইদুলকে দেখানো হলেও তাঁর ছবিযুক্ত ভোটার আইডি কার্ড রামনগর ইউনিয়নের ফুলতলার ঠিকানায় থাকার কথা ছাইদুল নিজেই স্বীকার করেছেন। তাছাড়া গত ২৬ অক্টোবর যে ঋণ দেওয়া হলো সেটা এ বছরের ১২ জানুয়ারি পরিশোধের দাবি যুক্তিযুক্ত নয়।