প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ মে প্রথম আলোয় ‘সংস্কার শেষ না হতেই ফাটল’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ন্যাশনাল সিভিল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক।
সংবাদটিকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি বলেন, নীলফামারীর ডোমার ১৭ কিলোমিটার অংশের ১২ ফুট চওড়া রাস্তাটিকে ১৮ ফুট সম্প্রসারণের জন্য ইতিমধ্যে সংস্কারকাজ শেষ পর্যায়ে৷ ওই ২৮ কিলোমিটার রাস্তায় বালুমাটি এবং পর্যাপ্ত সোল্ডার না থাকার কারণে রাস্তার দু-এক জায়গায় এ রকম সমস্যা হওয়া স্বাভাবিক।
প্রতিবাদে আরও দাবি করা হয়, পত্রিকায় নমুনাস্বরূপ যে ছবিটি ছাপানো হয়েছে, তা সম্পূর্ণ ক্যামেরার কারসাজি।
প্রতিবেদকের বক্তব্য: রাস্তার দুই ধারে অনেক স্থানে ভাঙনের ক্ষত এখনো রয়েছে।
ক্যামেরার মাধ্যমে কোনো কারসাজি করা হয়নি। রাস্তা থেকে তুলে আনা ছবিই প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটি এলাকাবাসী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে করা হয়েছে।