প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৩ আগস্ট প্রথম আলোয় ‘ভালো নম্বর দেওয়ার নামে বাণিজ্য’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজের সাচিবিকবিদ্যার প্রভাষক মো. খলিলুর রহমান। প্রতিবাদপত্রে তিনি দাবি করেছেন, তাঁর সম্পর্কে ওই সংবাদে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়। তিনি ছাত্রদের কাছ থেকে অর্থ গ্রহণ করেননি এবং নম্বর বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন না।প্রতিবেদকের বক্তব্য: তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর অভিভাবকের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সংবাদটি করা হয়েছিল। পাশাপাশি আরও কয়েক শিক্ষার্থীর সঙ্গে আলাপ করে অভিযোগটির সত্যতা মেলে। নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির এক সদস্য গতকাল শুক্রবার জানিয়েছেন, তদন্তকালে একাধিক শিক্ষার্থী সাচিবিকবিদ্যার প্রভাষক খলিলুর রহমানের নির্দেশে টাকা দিয়েছেন বলে জানান।