প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১২ জানুয়ারি প্রথম আলোতে প্রকাশিত ‘শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে চাকরি হারালেন ১৪ চিকিৎসক’ শিরোনামের সংবাদের প্রতিবাদ করে ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এস এম শাহনাওয়াজ বিন তবিব বলেছেন, অব্যাহতি পাওয়া চিকিৎসকদের সবাই রাজনৈতিক আক্রোশের শিকার নন। অব্যাহতি পাওয়া ১২ জন চিকিৎসক মূল ৪৯টি পদের বিপরীতে কাজ করছিলেন। দক্ষ ও যোগ্য এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসক নিয়োগ করায় ১২টি পদ লুপ্ত হয়। প্রতিষ্ঠানের অর্গানোগ্রাম অনুসারে এক পদে একাধিক জনবল রাখার সুযোগ নেই। যে যে পদে একজন কর্মরত আছেন সে সে পদে ২০১৪ সাল পর্যন্ত চুক্তির সময় বাড়ানো হয়েছিল। তাঁদের অব্যাহতি দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। প্রতিবেদকর বক্তব্য: পরিচালক স্বীকার করে নিয়েছেন অব্যাহতি পাওয়া ব্যক্তিদের কেউ কেউ রাজনৈতিক আক্রোশের শিকার। ২০১৪ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর পর অব্যাহতি দেওয়া হয়েছে এমন একাধিক চিকিৎসকের অব্যাহতিপত্র প্রথম আলোর হাতে আছে।