প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৮ ডিসেম্বর ‘পুকুর ভরাট করে আবাসিক প্রকল্প’ শিরোনামে প্রথম আলোয় প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন ওই জমির ১৬ জন অংশীদার।
এক প্রতিবাদলিপিতে তাঁরা দাবি করেন, প্রকাশিত সংবাদে ধানি ও ভিটাজমিকে পুকুর হিসেবে উল্লেখ করা হয়েছে। জমিটি যে ধানি ও ভিটা শ্রেনির তা আরডিএ ও ভূমি অফিসের কাগজে প্রমাণ রয়েছে। প্রতিবাদে বলা হয়েছে, উঁচুনিচু জমিটি সমান করার জন্য তাঁরা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছেন মাত্র। তাঁরা কোনোভাবেই পুকুর বা জলাশয়ের শ্রেণি পরিবর্তন করেননি।
প্রতিবেদকের বক্তব্য: পরিবেশ আইন অনুযায়ী জায়গাটি জলাধার। প্রকাশিত প্রতিবেদনের শিরোনামে জায়গাটিকে পুকুর হিসেবে উল্লেখ করা হলেও প্রতিবেদনের ভেতরে জলাধার বলে উল্লেখ করা হয়েছে। সেচযন্ত্র লাগিয়ে সেখান থেকে পানি অপসারণের ছবি প্রথম আলোর কাছে রয়েছে। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ভরাট কার্যক্রম গত ১৪ ডিসেম্বর বন্ধ করে দেওয়া হয়েছে। জব্দ করা ব্যবহৃত যন্ত্রপাতি।