প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ আগস্ট প্রথম আলোর পঞ্চম পৃষ্ঠায় ‘চট্টগ্রামে বিরোধপূর্ণ জমির দখল নিতে গিয়ে গ্রেপ্তার ৫’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এ এম এম মহিউদ্দিন খালেদ। প্রতিবাদপত্রে বলা হয়, ‘প্রতিবেদনে উল্লিখিত জমিটি মোটেও পূজামণ্ডপের জন্য নির্ধারিত জায়গা নয়। এ ছাড়া ঘটনাস্থল থেকেও কাউকে আটক করা হয়নি। জমির মালিকানা নিয়ে বাদানুবাদের খবর পেয়ে পুলিশ পাঁচজনকে থানায় ডেকে নেয়। পরে লকআপে ঢুকিয়ে দেয়। গত ২২ মে মহিউদ্দিন খালেদ ও রেহেনা আকতার বেগম জমিটি ক্রয় করেন।’প্রতিবেদকের বক্তব্য: স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক ও পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেছিলেন, ‘জমিটিতে দীর্ঘ সময় ধরে দুর্গাপূজা হয়ে আসছে। জমিটি নিয়ে একাধিক পক্ষের মধ্যে বিরোধ ও মামলা আছে। মামলা নিষ্পত্তি হওয়ার আগেই কয়েকজন জায়গাটির দখল নিতে গেলে পুলিশ পাঁচজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। পুলিশ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধির দেওয়া তথ্য ও বক্তব্যের ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি হয়। প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি।