প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ ফেব্রুয়ারি প্রথম আলোয় প্রকাশিত ‘বড় দলের দখলে নাটকের মঞ্চ’ শীর্ষক প্রতিবেদনের কিছু অংশের প্রতিবাদ করেছেন মতিঝিল থিয়েটারের (সার্কেল) সাধারণ সম্পাদক মো. শফিক উল্লাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী। তাঁরা দুটি পৃথক প্রতিবাদলিপি দেন।
শফিক উল্লাহ দুলাল তাঁর প্রতিবাদলিপিতে বলেন, আক্কাছ আলী দলপ্রধান বা দলের মুখপাত্র নন। দলের বিষয়ে তিনি কোনো বক্তব্য দেওয়ার এখতিয়ার রাখেন না। আক্কাছ আলীর প্রতিবাদলিপিতে বলা হয়েছে, ‘শিল্পকলা একাডেমির হল বরাদ্দ কমিটি খুবই বিচক্ষণ, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ওপর বাঙালি জাতির মানসম্মান অনেকাংশে নির্ভর করে। সেদিকে লক্ষ্য রেখেই হল বরাদ্দ কমিটি প্রতি মাসে সুষম বণ্টনের মাধ্যমে হল বরাদ্দ প্রদান করেন।’
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনটি তৈরির সময় সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলা হয়েছে। এসব কথাবার্তার তথ্য–প্রমাণ প্রথম আলোর হাতে রয়েছে।