প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও বক্তব্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০ অক্টোবর প্রথম আলোর ষষ্ঠ পৃষ্ঠায় প্রকাশিত ‘বিক্রি হয়ে যাচ্ছে টিভি চ্যানেলের মালিকানা’ শীর্ষক প্রতিবেদনের কিছু অংশের প্রতিবাদ করেছেন বেঙ্গলগ্রুপ ও আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম। তিনি বলেছেন, ‘আরটিভির মালিকানা সরকারি নিয়মনীতি মেনে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে বৈধভাবে কেনা হয়েছে। বেঙ্গলগ্রুপ হোসাইন আল মাসুমকে কোনো প্রকার লেনদেন প্রস্তাব করেনি। প্রকাশিত সংবাদ মিথ্যা ও বানোয়াট।’
প্রতিবেদকের বক্তব্য: গত ১৬ জুলাই অর্থ মন্ত্রণালয়ে দাখিল করা যুবক কমিশনের ১৭৫ পৃষ্ঠার প্রতিবেদনে আরটিভির শেয়ার বিক্রির কথা উঠে এসেছে। সেই প্রতিবেদনের সূত্র ধরে এবং যুবকের নির্বাহী পরিচালক হোসাইন আল মাসুমের সঙ্গে কথা বলে তৈরি করা হয়েছে প্রথম আলোর প্রতিবেদনটি।