প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পুলিশে চলতি দায়িত্ব’ শিরোনামে ১০ জানুয়ারি প্রথম আলোয় প্রকাশিত খবরের প্রতিবাদ করেছেন পুলিশের অতিরিক্ত ডিআইজি হাসানুল হায়দার। প্রতিবাদে তিনি বলেন, পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদে চলতি দায়িত্ব দেওয়ার কোনো প্রস্তাবই পুলিশ সদর দপ্তর থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। তাঁকে দুই মাসের বাধ্যতামূলক ছুটি দেওয়া হলে তিনি এর বিরুদ্ধে আদালতে যান। আদালত তাঁর পক্ষে রায় দেন। সরকার এ আদেশের পর আপিল করলে হাইকোর্ট তাও খারিজ করে দেন। প্রতিবেদকের বক্তব্য: স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এ সংবাদ তৈরি করা হয়েছে।