প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও বক্তব্য
৭ জুলাই প্রথম আলোর শেষ পৃষ্ঠায় প্রকাশিত ‘টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান করল অভিযুক্ত তিন পক্ষ’ শীর্ষক প্রতিবেদনের একাংশে মামলা করে টিকে আছে ১৫টি উপশিরোনামে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়েরও নাম এসেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, বিষয়টি সঠিক নয়। বরং বিশ্ববিদ্যালয়টির মান ও ব্যবস্থা নিয়ে মন্ত্রণালয় ও ইউজিসি কখনো কোনো অভিযোগ আনেনি।
প্রতিবেদকের বক্তব্য: গত রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ প্রতিবেদকের সঙ্গে অন্যান্য পত্রিকার কয়েকজন শিক্ষাবিষয়ক প্রতিবেদককে যে তালিকা দেওয়া হয়, সেখানে ওই বিশ্ববিদ্যালয়ের নামটি ছিল। তার ভিত্তিতেই প্রতিবেদনটি করা হয়েছে।
সংশোধন: ওই প্রতিবেদনে উপস্থিত ব্যক্তিদের তালিকায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ ফরাসউদ্দিনের নামটি ভুলবশত ফরাসউদ্দীন আহমেদ ছাপা হয়েছে। এ জন্য দুঃখিত।