প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও বক্তব্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৭ সেপ্টেম্বর প্রথম আলোর শেষ পৃষ্ঠায় প্রকাশিত ‘পরিচালকেরাই নিয়ে গেছেন প্রায় ১৩০০ কোটি টাকা’ শীর্ষক সংবাদের কিছু অংশের প্রতিবাদ করেছেন পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সের সাবেক চেয়ারম্যান এম মোয়াজ্জেম হোসেন। প্রতিবাদে বলা হয়েছে, বিতর্কের ঊর্ধ্বে রাখার স্বার্থে তিনি নিজ ইচ্ছায় পদত্যাগ করেন, তাঁকে অপসারণ করা হয়নি। এ ছাড়া তাঁর নামে নেওয়া ১২৩ কোটি টাকা ঋণের বিষয়টিও সত্য নয়।
প্রতিবেদকের বক্তব্য: পিপলস লিজিংয়ের জন্য কেনা জমি এম মোয়াজ্জেম হোসেনের নিয়ন্ত্রণে আছে। এর বিপরীতে প্রতিষ্ঠান থেকে নেওয়া হয় ১২৩ কোটি টাকা। এ ঋণটি ইতিমধ্যে খেলাপি করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থ ফেরত পেতে এম মোয়াজ্জেম হোসেনকে আইনি নোটিশও দিয়েছে প্রতিষ্ঠানটি।