প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে রুশ দূতাবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় রাশিয়া দূতাবাস ৭ ডিসেম্বর প্রথম আলোর অনলাইনে ‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে না থাকায় বাংলাদেশকে রাশিয়ার সাধুবাদ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে। সংবাদটির বিষয়ে প্রতিবাদ জানিয়ে রুশ দূতাবাস একটি চিঠিতে লিখেছে, গণতন্ত্র সম্মেলনের বিষয়ে অভিনন্দন বা সাধুবাদ জানায়নি। তাই প্রকাশিত সংবাদটি সঠিক নয়।

আরও পড়ুন

রুশ দূতাবাস জানিয়েছে, ‘গণতন্ত্র শীর্ষ সম্মেলন’ নিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি রাশিয়া দূতাবাস ১ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গণমাধ্যমে প্রকাশের জন্য পাঠায়। ওই বিবৃতিতে যেসব দেশ আমন্ত্রিত হয়নি, তাদের কোনো অভিনন্দন ও সাধুবাদের প্রসঙ্গটি নেই। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে উচ্চপর্যায়ের সহযোগিতা রয়েছে এবং দুই দেশ সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন করতে যাচ্ছে। ফলে এ ধরনের ভুল সংবাদ প্রচার দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে রাশিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ন করবে।