প্রকাশিত সংবাদের প্রতিবাদ সংস্কৃতি মন্ত্রণালয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত ‘বিমানবন্দরে ১০ ঘণ্টা আটকে থেকে ফিরে গেল ব্রাজিলের ব্যান্ড’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। প্রতিবাদপত্রে বলা হয়, প্রকাশিত প্রতিবেদনে ব্রাজিল থেকে আসা ১০ সদস্যের ব্যান্ড দলটি অনুষ্ঠান করার জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ঢাকায় আসে বলে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে ওই অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান এলিফ্যান্ট কমিউনিকেশন অনুমতি চেয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে আবেদন করলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত ও জাতীয় রাজস্ব বোর্ডের অনাপত্তি না থাকায় অনুষ্ঠানটি করার অনুমতি দেওয়া হয়নি। এ ছাড়া বিদেশি শিল্পীরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিল্পী হিসেবে ভিসা নেননি। তাঁরা পর্যটক ভিসায় ঢাকায় এসেছিলেন। এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই।