প্রকাশিত সংবাদের বিষয়ে সাংসদ জ্যাকবের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর পঞ্চম পৃষ্ঠায় প্রকাশিত ‘সম্পদ ও শিক্ষা দুটোই বেড়েছে জ্যাকবের’ শীর্ষক প্রতিবেদনের কয়েকটি তথ্য অসত্য বলে দাবি করেছেন ভোলা-৪ আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
গতকাল এক প্রতিবাদপত্রে জ্যাকব বলেন, প্রকাশিত সংবাদে ‘মনপুরা ব্রিকস’ নামে তাঁর যে ইটভাটা থাকার কথা বলা হয়েছে, সেটি অসত্য। আর তাঁর মালিকানাধীন উপকূল ব্রিকসটি কয়লা ব্যবহারের মাধ্যমে ইট পোড়ানো হয়। গাছ কেটে ইট পোড়ানোর তথ্য অসত্য বলে দাবি তাঁর।
এ ছাড়া এওয়াজপুরে ৩৫ একরের খামারবাড়ি ও অন্যের লাইলেন্সে ঠিকাদারি কাজ করার অভিযোগ সঠিক নয়।
আর মধুমতি ব্যাংকে যে ১২ কোটি টাকার শেয়ার দেখানো হয়েছে, তার সাড়ে আট কোটি টাকা পৈতৃক সম্পত্তিতে তৈরি ছয়টি ফ্ল্যাট বিক্রি বাবদ ও বাকি টাকা ব্যবসা থেকে প্রাপ্ত বলে প্রতিবাদপত্রে উল্লেখ করেছেন।