প্রকাশিত সংবাদের ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোয় ২৫ সেপ্টেম্বর ‘অ্যাপোলোর বিরুদ্ধে রংপুর সিটি মেয়রের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে ঢাকার অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রথম আলো কার্যালয়ে পাঠানো লিখিত ব্যাখ্যায় বলা হয়েছে, ‘রোগী (রংপুরের মেয়র) সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে শরীরের বিভিন্ন অঙ্গে ইনজুরি নিয়ে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে গুরুত্ব দিয়ে ইমার্জেন্সি সেবা ও পরবর্তীতে বিভিন্ন ধাপে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছে এবং তিনি সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ডিসচার্জ গ্রহণ করেন।’
এতে আরও উল্লেখ করা হয়, ‘শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে এবং চিকিৎসা ব্যবস্থাপনার বিবেচনায় রোগীর চিকিৎসা ব্যয় যথাযথ ছিল।’