প্রকাশিত সংবাদের ব্যাখ্যা
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ৩ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ কে খান আইন অনুষদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বিচারকদের টেলিফোন না ধরাসংক্রান্ত বক্তব্য জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের একটি মন্তব্যের আলোকে করেছিলেন। ওই অনুষ্ঠানে মিজানুর রহমান বলেছিলেন, ‘আমরা এমন আইনজীবী এখান থেকে (চটগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ) দেখতে চাই না, যে বিচারকেরা কোন মন্ত্রণালয় থেকে টেলিফোন আসল বা কোন ধরনের টেলিফোন আসতে পারে সেই আশঙ্কায় তাঁরা বিচারকার্য পরিচালনা করবেন।’ এ প্রসঙ্গে প্রধান বিচারপতি তাঁর বক্তৃতায় উল্লেখ করেন, ‘আমি আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই, আমার বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। আমার বিচারকেরা এখন আর টেলিফোন ধরেন না এবং টেলিফোনে কথা বলে যে কারও জামিন দেবেন, ইনজাংশন (নিষেধাজ্ঞা) দেবেন বা রায় দেবেন, সেদিন চলে গেছে। আপনারা দোয়া করবেন, এটা আর বাংলাদেশে হবে না।’
২০০৭ সালের ১ নভেম্বর বিচার বিভাগ পৃথক্করণ হওয়ার আগে হাকিম আদালত সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে ছিল।