প্রকাশিত সংবাদের ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শিক্ষা ভবনে দরপত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ’ শিরোনামে গত মঙ্গলবার প্রকাশিত সংবাদ ও গতকাল বুধবার ‘শিক্ষা ভবনে সংঘর্ষ’ শিরোনামে প্রকাশিত সম্পাদকীয়র ব্যাখ্যা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ব্যাখ্যায় বলা হয়েছে, সংবাদে উল্লেখিত ১০০ কোটি টাকার দরপত্র প্রকৃতপক্ষে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। শিক্ষা ভবনে মাউশি ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অবস্থিত। মাউশির সব দরপত্র কার্যক্রম ই-জিপির মাধ্যমে সম্পন্ন হয় বলে ব্যাখ্যায় বলা হয়েছে।