প্রকাশিত সংবাদের ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ৩ ফেব্রুয়ারি প্রথম আলোর তৃতীয় পৃষ্ঠায় ‘রাকাবের তিন কর্মকর্তাকে তাত্ক্ষণিক বদলি’ শিরোনামে প্রকাশিত খবরের ব্যাপারে তিন কর্মকর্তার পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। ওই তিন কর্মকর্তার একজন আফজালুন নাহার তাঁর লিখিত বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা ছিল এবং আজীবন থাকবে। বঙ্গবন্ধু হত্যা মামলা কার্যকর হওয়ার পর দিন মিষ্টি বিতরণ করা হলেও শারীরিক সমস্যার কারণে আমরা মিষ্টি খাইনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে আমাদের তিনজনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।’ তিনি বলেন, মিষ্টি খাওয়া নিয়ে তাঁরা কোনো কটূক্তি করেননি। তাঁদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে।