প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ মে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘তিন কোটি টাকার কাজ ভাগাভাগির অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের এক অংশের ব্যাখ্যা দিয়েছেন খুলনা মহানগরের দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী। এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘সংবাদে মির্জা তরফদার আমার সম্পর্কে যা বলেছেন তা সত্য নয়। তা ছাড়া ঠিকাদারি ব্যবসার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি একজন পাট রপ্তানিকারক।’ এ ছাড়া আওয়ামী লীগের নেতা ও ঠিকাদার দাউদ হায়দার বলেন, ‘আমার সম্পর্কে মির্জা তরফদার যে কথা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা।’