প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় ৫ মে ‘বরগুনায় ন্যাশনাল সার্ভিসের তালিকা চূড়ান্ত, উদ্বোধন করতে প্রধানমন্ত্রী কাল যাচ্ছেন’ শীর্ষক প্রকাশিত সংবাদের কিছু বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ। প্রতিবাদে তিনি বলেন, বরগুনায় ন্যাশনাল সার্ভিসে লোক নিয়োগে দুর্নীতি, অনিয়ম ও সরকারি দলের হস্তক্ষেপ ও তাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের নামে মোটা অঙ্কের অর্থ লেনদেনের কথা উল্লেখ করা হয়েছে, যা আদৌ সত্য নয়।প্রতিবেদকের বক্তব্য: জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে সংবাদটি প্রকাশ করা হয়। এতে সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা উপজেলার শাখার সভাপতি-সম্পাদকের নাম উল্লেখ করা হয়নি। চাকরিপ্রার্থীদের বরাত দিয়ে গোটা জেলার চিত্র তুলে ধরা হয়েছে।