প্রকাশিত সংবাদের ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর পৃষ্ঠা-৫-এ ৩ অক্টোবর, ‘মনপুরায় উজাড় হচ্ছে বন, নেই প্রহরী’ শিরোনামে প্রকাশিত সংবাদের অংশবিশেষের ব্যাখ্যা দিয়েছেন কলাতলী ইউনিয়ন পরিষদের সদস্য আলাউদ্দিন হাওলাদার। এতে তিনি বনের জমি দখল ও বন উজাড় এবং হরিণ নিধনের অভিযোগ অস্বীকার করে উল্লেখ করেন, কলাতলী চরের জমি কেউ দখল করেনি। নদীভাঙনকবলিত মানুষ পরিবারপ্রতি দেড় একর করে জমি ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দ পেয়ে বসবাস করছে। এসব মানুষ উল্টো বন বিভাগের হয়রানির শিকার হচ্ছে।প্রতিবেদকের বক্তব্য: অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আলী বলেছেন, ‘বন বিভাগের জমি আমরা কখনো বন্দোবস্ত দিইনি, দেবও না। কলাতলীর ওই জমি বন বিভাগের, রক্ষা করার দায়িত্বও তাদের।’—এই বক্তব্য ওই প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।