প্রকাশিত সংবাদের ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ৩০ নভেম্বর প্রথম আলোর পৃষ্ঠা-৫-এ ‘তিন শিক্ষক যোগদান করতে পারছেন না’ শীর্ষক প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাচিপ, কুমিল্লার নেতা আজিজুর রহমান সিদ্দিকী। তিনি দাবি করেছেন, কুমিল্লা মেডিকেল কলেজে যোগদান করতে পারা না পারা শিক্ষক ও অধ্যক্ষের বিষয়। আমি তাঁদের কর্তৃপক্ষ নই। যোগদানের বিষয়ে আমার সঙ্গে তাঁদের কেউ যোগাযোগ করেননি। তিনি আরও বলেন, চারদলীয় জোটের সময় হয়রানিমূলকভাবে তাঁকে সিরাজগঞ্জের বেলকুচিতে নয়, চৌহালীতে বদলি করা হয়।