প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ মার্চ প্রথম আলোর ৪-এর পাতায় ‘বিচারকের সংকটসহ নানা কারণে বাগেরহাটে মামলাজট, ভোগান্তি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ‘সবচেয়ে কম মামলা নিষ্পত্তি হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে’ অংশের ব্যাখ্যা দিয়েছেন ওই আদালতের বিচারক মাহফুজা বেগম। তিনি দাবি করেন, প্রতিবেদনে প্রকাশিত তথ্য যথাযথভাবে উপস্থাপিত হয়নি। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলাগুলো দায়রা (সেশন) প্রকৃতির। এ ধরনের মামলা নিষ্পত্তিতে প্রক্রিয়াগতভাবে বেশি সময় লাগে। ২০১০ সালে জেলা জজশিপের অপরাপর দায়রা (সেশন) আদালতে এ ধরনের মামলাগুলো নিষ্পত্তির হার বিবেচনায় এ ট্রাইব্যুনালের মামলা নিষ্পত্তির হার অনেক বেশি।