প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৯ এপ্রিল প্রথম আলোর ৪-এর পাতায় প্রকাশিত ‘সামাজিক বনায়নের সহস্রাধিক গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা’ শীর্ষক প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বিট কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি দাবি করেন, প্রতিবেদনে উল্লেখ করা সহস্রাধিক গাছ কেটে নেওয়ার তথ্য সঠিক নয়। প্রকৃতপক্ষে দুর্বৃত্তরা ৩০০-৪০০ গাছ কেটে নেয়। এর মধ্যে দুই শতাধিক গাছ জব্দ করা হয়েছে। তিনি আরও দাবি করেন, বন বিভাগের কাছে অভিযোগ করে উপকারভোগীরা কোনো ফল পাচ্ছেন না, এ তথ্যও সঠিক নয়।