প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর ৫-এর পাতায় ২১ মে ‘অত্যাধুনিক কল কিনে বিপাকে কৃষক’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছে করোনা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালক (টেকনিক্যাল) প্রকৌশলী দেবপ্রসাদ রায় স্বাক্ষরিত এক পত্রে দাবি করা হয়েছে, কুমিল্লার দেবীদ্বারের কৃষক খোরশেদ আলমের ‘কম্বাইন্ড হার্ভেস্টার’ মেশিনটি ফেরত নেওয়া হয়েছে। ওই কৃষকের দেওয়া এককালীন টাকাও ফেরত দেওয়া হয়েছে। তাঁর দাবি, আমদানি করা মেশিনের খুচরা যন্ত্রাংশ তাঁদের মজুদে আছে এবং প্রতিটি মেশিনের সঙ্গে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও টুলবাক্স সরবরাহ করা হয়।