প্রকাশিত সংবাদের ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৭ সেপ্টেম্বর প্রথম আলোয় প্রকাশিত ‘কিছু মাদ্রাসায় অস্ত্র চালনার প্রশিক্ষণ দেওয়া হয়’ শীর্ষক সংবাদের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)।ব্যাখ্যায় বলা হয়, ‘দেশের ১০ থেকে ১২ শতাংশ মাদ্রাসায় অস্ত্র চালনার প্রশিক্ষণ দেওয়া হয়’ বলে যে তথ্য দেওয়া হয়েছে, তা বিইআইয়ের নিজস্ব অনুসন্ধান নয়। ২০০৭ সালে প্রকাশিত একটি আন্তর্জাতিক সম্পর্ক-বিষয়ক জার্নাল থেকে এটি উদ্ধৃত করা হয়েছে। এ তথ্যটি ২০০৭ সাল-পূর্ববর্তী অবস্থার প্রতিফলন, এটি বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে না।