প্রকাশিত সংবাদের ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৩ মে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘২৪৬ একর জমি বুঝে নিল পিডিবি’ শীর্ষক সংবাদের ব্যাখ্যা দিয়েছে এ কে খান গ্রুপ।এতে উল্লেখ করা হয়, সংবাদে এ কে খান গ্রুপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে জমি ইজারা নিয়েছিল বলে যে তথ্য দেওয়া হয়েছে, তা সঠিক নয়। সঠিক তথ্য হচ্ছে, তারা জেলা প্রশাসনের কাছ থেকে জমির দীর্ঘমেয়াদি ইজারা নেয় এবং বাংলা ১৪১৭ সন পর্যন্ত খাজনা পরিশোধ করে। এ ছাড়া ব্যাখ্যায় প্রতিষ্ঠানটি দাবি করে, কোম্পানি ওই এলাকায় শিল্পপার্ক স্থাপনের জন্য সরকারের বিনিয়োগ বোর্ড থেকে নিবন্ধন নিয়েছে ও বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।