প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় ২৫ নভেম্বর ‘চেয়ারম্যান-সদস্যদের দ্বন্দ্ব, ইউপি অচল’ শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছেন পাবনার বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুল হক আরজু। এক লিখিত ব্যাখ্যায় তিনি জানান, ইউপির চেয়ারম্যান আসিফ ইকবাল প্রতিবেদনে তাঁকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা আপত্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। এ বিষয়ে তিনি আইনি ব্যবস্থা নেবেন।