প্রকাশিত সংবাদের ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ৫ জানুয়ারি ‘ছাত্রদলের সন্ত্রাসী মুক্তি পেল আওয়ামী লীগের পরিচয়ে’ শিরোনামে প্রথম আলোতে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছেন ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনিসুর রহমান।আনিসুর রহমান প্রতিবাদে বলেন, ‘আতিকুর রহমান আমার ছোট ভাই। সে সন্ত্রাসী নয়। সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। ১৯৯৮ সাল থেকে সে বিদেশে আছে। তার বিরুদ্ধে কোনো মামলা নেই।’ তিনি বলেন, তাঁরই বড় ভাই সাইফুর রহমান লতিফ আতিকুর রহমানের সম্পদ দখল করার জন্য হয়রানি করছেন। প্রতিবেদকের বক্তব্য: এ প্রতিবেদনে যেসব তথ্য ব্যবহার করা হয়েছে, তার সমর্থনে সব কাগজপত্র প্রথম আলোর কাছে আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ জেলা প্রশাসকের কার্যালয়েও এসব তথ্য রয়েছে।