প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল ২৯ জুন জাতীয় সংসদে তাঁর দেওয়া বক্তব্য যথাযথভাবে উপস্থাপিত হয়নি বলে দাবি করেছেন। আজ সোমবার তিনি সংবাদমাধ্যমগুলোয় তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।

মোহাম্মদ নাসিম বলেন, তিনি বলেছিলেন ‘দুনিয়ার কোথাও ছুটির দিনে বিশেষজ্ঞ ডাক্তার কাজ করেন না। একমাত্র বাংলাদেশে ছুটির দিনেও অনেক সময় বিশেষজ্ঞ চিকিত্সকদের কাজ করতে হয়।’
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ, গতকাল ২৯ জুন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘দুনিয়ার কোথাও ছুটির দিনে চিকিত্সক পাওয়া যায় না। কেউ মরে গেলেও চিকিত্সক আসেন না। কিন্তু বাংলাদেশের হাসপাতালে ছুটির দিনেও জরুরি চিকিত্সাসেবা চালু থাকে।’ তাঁর এ বক্তব্য গণমাধ্যমে প্রকাশের পর ব্যাপকভাবে সমালোচিত হয়।