প্রকাশিত সংবাদের ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৭ জুন প্রথম আলোর পঞ্চম পৃষ্ঠায় প্রকাশিত ‘জাহাজে চাকরি দেওয়ার নামে প্রতারণা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে মেরিন (এজেন্সি) সার্ভিসেস লিমিটেড। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ওসমান গণি স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়েছে, জাহাজে চাকরি দেওয়ার নামে ওই প্রতিষ্ঠানের কেউ কারও সঙ্গে প্রতারণা করেনি। যদি কোনো ব্যক্তি ওই প্রতিষ্ঠানের নামে অপকর্ম করে থাকে, তার জন্য প্রতিষ্ঠান দায়ী নয়। তবে ইমামউদ্দিন ইমন নামের একজন কর্মচারী ছিল। অসদাচরণের অভিযোগে গত ১৫ জুন তাকে বরখাস্ত করা হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত সংবাদে টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে ইমামউদ্দিনের বিরুদ্ধে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। লেনদেনের প্রমাণ না থাকায় ভুক্তভোগীরা প্রতিকার পাচ্ছে না—এ বিষয়টি তুলে ধরা হয়েছে। পুলিশ ও ভুক্তভোগীদের বরাত দিয়ে সংবাদটি লেখা হয়েছে।