প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার প্রথম আলোর দ্বিতীয় পৃষ্ঠায় প্রকাশিত ‘মন্ত্রিপরিষদ সচিবসহ কয়েকটি পদে পরিবর্তন আসছে’ শীর্ষক প্রতিবেদনের একটি অংশের ব্যাখ্যা দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
প্রতিবেদনে বলা হয়েছিল, মোশাররাফ হোসাইন প্রথম ব্যক্তি, যিনি মন্ত্রিপরিষদ সচিব থেকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে যাচ্ছেন।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব প্রথম আলোকে বলেন, এর আগে সাবেক মন্ত্রিপরিষদ সচিব সৈয়দ আহমেদ ও আকবর আলি খানও বিশ্বব্যাংকের ওই পদে দায়িত্ব পালন করেছেন।